Tuesday, February 17, 2026

দুই সন্তান সহ পোষ্যকে খুন,দুই স্ত্রীকে নিয়ে ন’তলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

Date:

Share post:

প্রথমে দুই সন্তানকে কুপিয়ে খুন। এরপর বাড়ির পোষ্যকে। শেষে ন’তলার ফ্ল্যাট থেকে নীচে ঝাঁপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম আবাসনের বাসিন্দা গুলশান। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এক মেয়েকে(১১) ও এক ছেলে(১৩) প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। পরে ছুরি দিয়ে তাদের গলা কেটে দেন। এর পরেই দুই স্ত্রীকে নিয়ে ন’তলা থেকে নীচে লাফিয়ে পড়েন তিনি। এমনকী খুন করা হয়েছে বাড়ির পোষ্য কেও। পুলিশ আরও জানিয়েছে, ন’তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। অন্যজন মারাত্মকভাবে আহত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। নিহত দুই স্ত্রীর নাম পারভিন ও সঞ্জনা। তবে সূত্রের খবর, সঞ্জনা গুলশানের স্ত্রী নন বরং বিজেনেস পার্টনার। ব্যবসায়ীর ঘর থেকে মেলে একটি সুইসাইড নোট। সেখানে রাকেশ ভার্মা নামে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। শেষকৃত্যের জন্য কিছু টাকা রেখে যাওয়ারও কথা লেখা রয়েছে ওই নোটে। ঠিক কী কারণে ওই আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।

spot_img

Related articles

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল...

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

চার বার শুনানিতে ডাক! ‘নাম বাদ পড়ার আতঙ্কে’ ডানকুনিতে মৃত্যু বৃদ্ধের

এসআইআর আতঙ্কে জারি মৃত্যু মিছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হুগলির ডানকুনির এক প্রৌঢ়ের। পেশায় ঝালমুড়ি বিক্রেতা ওই...

কৌটোয় যত্নে আগলে ‘মায়ের স্মৃতি’, আবেগপ্রবণ মমতা

রাজনীতির ময়দান আর প্রশাসনিক ব্যস্ততার মাঝেও তিনি আদতে এক ঘরোয়া মেয়ে। যাঁর পৃথিবীর কেন্দ্রে ছিলেন কেবল মা। সোমবার...