Saturday, March 14, 2026

পোস্তা উড়ালপুল নিয়ে ফের বাম আমলকে দায়ী করলেন ফিরহাদ

Date:

Share post:

পোস্তা উড়ালপুল নিয়ে ফের বাম আমলকে দায়ী করলেন ফিরহাদ হাকিম। বাম আমলে পোস্তা উড়ালপুল তৈরির বরাত পেয়েছিল একটি কালো তালিকাভুক্ত সংস্থা। আজ, মঙ্গলবার এমনই জানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘অশোক ভট্টাচার্য কেএমডিএ চেয়ারম্যান থাকাকালীন ওই বরাত পায় কালো তালিকাভুক্ত সংস্থাটি। উড়ালপুলের নকশাতেও ত্রুটি ছিল। আমরা ক্ষমতায় আসার পর দেখি প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে ওই সংস্থাকে দিয়েই কাজ চালাতে হয়েছে’।

উড়ালপুলের অবস্থা খতিয়ে দেখে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা মুখ্যসচিবকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন মেয়র।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...