Saturday, June 13, 2026

ভাইপো অজিত ও বিজেপির যোগাযোগের কথা জানতেন বলে স্বীকার করলেন পাওয়ার

Date:

Share post:

মহারাষ্ট্রের ‘মহাভারত’ যেন আর শেষ হচ্ছে না! তিন দলের জোট সরকার তৈরি হয়ে যাওয়ার পরেও এনিয়ে রাজনৈতিক কৌতূহল, জল্পনা শেষ হওয়ার নাম নেই। এই এপিসোডে সূত্রধরের কাজ করেছিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। তিনিই এবার স্বীকার করলেন ভাইপোর বিজেপি-যোগের তথ্য আগে জানার কথা। অথচ শারদের ভাইপো অজিত পাওয়ার যখন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তখন এই শারদই বলেছিলেন এর বিন্দুবিসর্গ জানতাম না, সবে ঘুম থেকে উঠে জেনেছি। এটা অজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। তখনই যদিও অনেকে সংশয় প্রকাশ করে বলেছিলেন, ভাইপোর গতিবিধি কিছুই জানবেন না পাওয়ারের মত ধুরন্ধর রাজনীতিক, এটা হতেই পারে না। তখন এই বিষয়ে আলোচনা বেশিদূর না গড়ালেও এখন শারদ পাওয়ারের কথাতেই স্পষ্ট, তিনি ভাইপোর বিজেপি-যোগের কথা জানতেন।

এক সর্বভারতীয় চ্যানেলে শারদ পাওয়ার এই প্রসঙ্গে বলেছেন, কংগ্রেসের সঙ্গে বৈঠক চলাকালীন সেই দলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তিনি রেগে বেরিয়ে যান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অজিতও। এই ঘটনায় তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন। আর তার পরেই দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে যোগাযোগ করেন। অজিত ও বিজেপির মধ্যে যে কথাবার্তা চলছিল তা জানতেন বলে মেনে নিয়েছেন পাওয়ার। সেইসঙ্গে সাফাই দিয়েছেন, ব্যাপারটা যে সরকার গঠন পর্যন্ত গড়াবে তা নাকি বুঝতে পারেননি!

যদিও মহারাষ্ট্রে অবিজেপি সরকার তৈরির পর এখন শারদ পাওয়ারের একের পর এক চাঞ্চল্যকর দাবি ফের নতুন কৌতূহলের জন্ম দিচ্ছে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...