Monday, May 25, 2026

দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মণীশ পাণ্ডে

Date:

Share post:

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের ক্রিকেটার মণীশ পাণ্ডে। রবিবার কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এনে দিয়েছেন মণীশ। আর ঠিক তার পরের দিনই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। দক্ষিণী অভিনেত্রী অশ্রিতা শেট্টিকে বিয়ে করেছেন মণীশ।

আগামী ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করবে ভারত। টি-২০ ও একদিনের সিরিজে দলে জায়গা পেয়েছেন মণীশ। তবে তার আগে বিয়েটা সেরে ফেললেন তিনি।

মণীশ ও অশ্রিতাকে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। তিনি নবদম্পতির ছবি পোস্ট করে ট্যুইটারে লেখেন, ‘আমার বিশ্বাস, এটাই তোমার সেরা ইনিংস।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মণীশ-অশ্রিতার বিয়ের ছবি।


Related articles

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...