Thursday, May 7, 2026

মিছিল ঘিরে ধুন্ধুমার শিয়ালদহ চত্বর

Date:

Share post:

ফের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার মহানগর। বুধবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শিয়ালদহ চত্বরে মিছিলের আয়োজন করা হয়। মেটিয়াবুরুজে আরএসএস কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। কিন্তু অভিযোগ সেই মিছিলের কোনও অনুমতি ছিল না। এর জেরে বাধা দেয় পুলিশ।


সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিক্ষোভকারীদের আটক করতে গেলে, শিয়ালদহ চত্বরের বিভিন্ন গলিতে ঢুকে পড়েন তাঁরা। পরে ফের এনআরএস মেডিক্যাল কলেজের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিল মৌলালি মোড়ের কাছে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এর জেরে মধ্য কলকাতার ব্যস্ত রাস্তা এপিসি রোড রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।

Related articles

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কী ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...