Wednesday, March 11, 2026

ইস্টবেঙ্গলে ফের পা রেখে নস্ট্যালজিক ডগলাস

Date:

Share post:

নিজের চেনা মাঠ, নিজের চেনা ক্লাব। সেই চেনা জার্সি। শুধু পদটা বদলে গিয়েছে। কথা হচ্ছে ফুটবলার ডগলাস দ্য সিলভাকে নিয়ে। এই মুহূর্তে তিনি আই লিগে অংশগ্রহণকারী নতুন দল ট্রাউ এফসির কোচ। আর তাই দলকে নিয়ে পুরনো ক্লাব ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলন করেন তিনি। আর ট্রাউ এফসির অনুশীলনে লাল-হলুদ মাঠে পা রেখে নস্ট্যালজিক ডগলাস।

লাল-হলুদ জার্সিতে কোনওদিনও ডার্বিতে হারেননি ডগলাস। তাই তিনি মশাল বাহিনীর সমর্থকদের কাছে এক অন্য ভালবাসার মানুষ। সেই ডগলাসের দল এখন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে।

আগামী ১১ ডিসেম্বর মোহনবাগানের বিরুদ্ধে ও ১৪ ডিসেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগে খেলতে নামবে ডগলাসের ট্রাউ এফসি। আর তার জন্য চুটিয়ে ট্রাউয়ের ছেলেদের নিয়ে নিজের পুরনো ক্লাবে অনুশীলনে মেতেছেন ডগলাস।

আজ, বুধবার ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনের সময় ডগলাসকে দেখে বোঝার উপায় ছিল না যে, তিনি এখন কোচ। একই শরীরী ভাষা, একই আচরণ। অনুশীলন করানোর সময় পুরনো স্মৃতি রোমন্থন করেন তিনি। এখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর নতুন দলকে জেতানোর জন্য তিবি কী রণকৌশল নেন, সেটাই দেখার।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...