Wednesday, May 27, 2026

শয়তানদের মুখে শাস্ত্র মানায় না : বিজেপিকে ফের আক্রমণ অধীর চৌধুরির

Date:

Share post:

বিজেপি নেতাদের নিশানায় রাখাই অভ্যাস করে ফেলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। প্রধানমন্ত্রী মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে কটাক্ষ করে তাঁর নানা মন্তব্যই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। আরও একবার শাসকদলকে তোপ দেগেছেন অধীর। বিজেপির উদ্দেশ্যে
অধীর চৌধুরির পরামর্শ, , “ডেভিল শুড নট সাইট স্ক্রিপচার্স” অর্থাৎ “শয়তানদের শাস্ত্রের উল্লেখ করা উচিৎ নয়!”
এর আগে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের বিষয়ে অধীরের ‘ঘুষখোর’ মন্তব্য নিয়ে বিজেপির মন্ত্রী এবং সাংসদরা
বেশ ক্ষিপ্ত। তারা লোকসভা এবং রাজ্যসভায় এই নিয়ে প্রতিবাদও করেছেন৷ একইসঙ্গে অধীর চৌধুরির ক্ষমা প্রার্থনার দাবিও তুলেছেন।
সংসদের বাইরে অধীরকে তাঁর মন্তব্য ঘিরে বিজেপি নেতাদের আক্রমণের বিষয়ে প্রশ্ন করা হলে, অধীর বলেন, ‘‘আমার বিরুদ্ধে কি কোনও বিশেষাধিকার প্রয়োগ করা যায়? যদি করা যায় তাহলে তাদের সেটা করার অধিকার রয়েছে। যদি আপনারা রেকর্ড দেখেন, এই নেতারা সোনিয়া গান্ধী সম্পর্কে প্রায়শই নোংরা মন্তব্য করেন৷ আমি সেক্ষেত্রে বলব, “শয়তানদের শাস্ত্রের উল্লেখ করা উচিৎ নয়।”’ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ‘‘নির্বলা” বলে মন্তব্যে করার বিষয়ে অধীর চৌধুরি জানান, এটি একটি সহজ সরল হিন্দি শব্দ৷ যদি কেউ হিন্দি না বোঝেন, তবে আমি কী করতে পারি? কিছুদিন আগে, নির্মলা সীতারমণ নিজেই আমার চিন্তা, আমার ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে তাহলে লোকসভাতেই বিচার হোক৷”

 


Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...