Tuesday, May 19, 2026

আরও একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হবে, মুকুল- মামলায় ইঙ্গিত রাজ্যের

Date:

Share post:

আর্থিক প্রতারণার অভিযোগে সরশুনা থানায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আরও একাধিক প্রভাবশালীকে হেফাজতে নেওয়া হবে বলে ইঙ্গিত দিল রাজ্য সরকার।

এই মামলায় রেলে চাকরি, রেলবোর্ডে পদ-সহ বিভিন্ন আশ্বাস দিয়ে একাধিক লোকজনের কাছ থেকে মোটা টাকা তোলার অভিযোগ আনা হয়েছে মুকুল রায়-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে৷

বুধবার কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই সওয়াল করেছে রাজ্য৷ এই মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের আগাম জামিনের মেয়াদ মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি।

এ দিন হাইকোর্টে সরকারি কৌঁসুলি শ্বাশতগোপাল মুখোপাধ্যায় মুকুল রায়ের আগাম জামিনের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, কয়েক দিন আগেই ওই মামলার অন্যতম অভিযুক্ত রাহুল সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা করে হাতানো টাকা রাহুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকেছিল বলে দাবি করেন সরকারি কৌঁসুলি৷ তিনি জানান, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন প্রভাবশালী ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত৷ সরকারি কৌঁসুলি জানান, ওই মামলায় এক কেন্দ্রীয় মন্ত্রীর আপ্ত-সহায়ক জড়িত বলেও অভিযোগ রয়েছে। সরকারি কৌঁসুলির সওয়াল, এখনই মুকুল রায়কে আগাম জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে৷ মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, এ সব অভিযোগ ভিত্তিহীন।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...