Monday, March 16, 2026

কেন্দ্রীয় তথ্যই বলছে মমতার নেতৃত্বে রাজ্যে ৬-শতাংশ গরিবি কমেছে

Date:

Share post:

বাংলায় ৬-শতাংশ গরিবি বা দারিদ্র কমেছে।

না, রাজ্য সরকারের দাবি নয়, খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। সাম্প্রতিক একাধিক জাতীয়স্তরের আর্থিক রিপোর্ট যখন বলছে, গোটা দেশে দারিদ্রের হার বেড়েছে, তখন পশ্চিমবঙ্গে তা কমে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় গরিবি হ্রাস পাওয়ার এই তথ্য, দেশজুড়েই সাড়া ফেলেছে৷

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক নিয়ন্ত্রিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টেই এই তথ্য তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্টের তথ্য উল্লেখ করে বলেছেন, এই সাফল্যের অন্যতম কারণ, নানা সামাজিক ও পরিষেবামূলক কর্মসূচি।

কেন্দ্রের ওই রিপোর্টে বলা হয়েছে, দেশের বড় রাজ্যগুলির তুলনায় বাংলায় দারিদ্র হ্রাসের হার অনেক বেশি। রিপোর্টে দেখানো হয়েছে, 2011-12 আর্থিক বছর থেকে 2017-18 সাল পর্যন্ত বাংলায় সার্বিকভাবে দারিদ্রের হার হ্রাস পেয়েছে। তালিকায়
বাংলার পরে আছে গুজরাত ও তামিলনাড়ুর নাম৷ এই দুই রাজ্যে দারিদ্র কমেছে 5% হারে। , বড় রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে দারিদ্র বৃদ্ধির হার সব থেকে বেশি, প্রায় 5 শতাংশ।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...