Tuesday, May 19, 2026

পেঁয়াজ ছুঁল ১৫০, সরকার বলছে আমদানি হলেই কমবে!

Date:

Share post:

 

সেঞ্চুরি পেরিয়েছিল আগেই। এবার ১৫৯ ছুঁতে চললো পেঁয়াজ।পেঁয়াজের ঝাঁঝে আমজনতার চোখে জল। কটাক্ষ করে কেউ কেউ বলছেন সোনার চেয়েও দামি আবার কেউ বিয়েতে দিচ্ছেন কেজি কেজি পেঁয়াজ।

অনেকেই বলছেন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকলেই নুন, চিনি, পেঁয়াজের দাম বল্গাহীন হতে থাকে। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন নুন-পেঁয়াজের ১০০ ছুঁয়েছিল দু’দশক আগে। ফের নরেন্দ্র মোদি সরকারের সময়ে একই দৃশ্য। রাজ্য টাস্ক ফোর্স নামিয়েছিল। কিন্তু তাতে কোন কাজে দেয়নি। অক্টোবরের যে পেঁয়াজের দাম ছিল ২০টাকা প্রতি কেজি, তা এক মাসের মধ্যে লাফিয়ে বেড়েছে সাড়ে সাত গুণ। কলকাতাসহ খোলা বাজারে বৃহস্পতিবার তার দাম ১৪০-১৫০ টাকা কেজি। কেন্দ্র বলছে জানুয়ারির মাঝেই ২১ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। আরও ১৫হাজার মেট্রিক টন পেঁয়াজের টেন্ডার ডাকা হয়েছে। সেগুলি এলে কিছুটা সমস্যা মিটবে বলে আশা। অন্যদিকে রাজ্য সরকার সুফলে কম দামে পেঁয়াজ বিক্রি করছে। ৬০টাকা কেজি। কিন্তু তার পরিমাণ এতটাই কম যে সকলের কাছে পৌঁছাচ্ছে না। এর সঙ্গে শীতকাল পড়ে যাওয়া সত্ত্বেও টমেটো বেগুন সহ শাকসবজির দামও চড়া। ফলে মধ্যবিত্ত- নিম্নবিত্তের মাথায় হাত।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...