Tuesday, May 19, 2026

এনকাউন্টারে 2 বছরে 103 ‘অপরাধী’ নিকেশ, মায়াবতীর জবাবে তথ্য ফাঁস যোগীর পুলিশের

Date:

Share post:

তেলেঙ্গানা-গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তকে পুলিশি ‘এনকাউন্টার’-এ মৃত্যুর পরই উত্তরপ্রদেশ পুলিশের কীর্তি ফাঁস৷

এনকাউন্টারের পর বিরোধীনেত্রী মায়াবতী উত্তরপ্রদেশ পুলিশের দক্ষতা নিয়ে তোপ দেগেছিলেন৷ তার উত্তর দিতে গিয়ে অনেক কিছুই ফাঁস করলো যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। আর তাতেই প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য।
উত্তরপ্রদেশ পুলিশ নিজেই জানিয়েছে, গত 2 বছরে একাধিক এনকাউন্টারে 103 জন ‘অপরাধী’-কে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ।


হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে দু’ভাগ হয়েছে দেশ। ঠিক সেই সময়ে বোমা ফাটালো উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার তেলেঙ্গানার পুলিশের হয়ে যোগী সরকারের পুলিশকে বিঁধেছিলেন মায়াবতী।

তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ টুইট করে জানিয়েছে, “গত 2 বছরে 5 হাজার 178টি এনকাউন্টারে 103 জন অপরাধী নিহত হয়েছে। আহত হয়েছে 1 হাজার 859 জন। এরা মোটেই সরকারি অতিথি নয়। এই পরিসংখ্যানই প্রমাণ করছে উত্তরপ্রদেশে জঙ্গলরাজ এখন অতীত।”
উত্তরপ্রদেশ পুলিশ আরও দাবি করেছে, “17 হাজার 745 জন অপরাধী হয় আত্মসমর্পণ করেছে, নতুবা তাদের জামিন বাতিল করে সংশোধনাগারেই ফিরে গিয়েছে”।
2017-র মার্চে ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশ থেকে ‘জঙ্গলরাজ’ শেষ করার ‘শপথ’ নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ উঠেছিলো, শপথ রাখতে করতে গিয়ে নানা অপরাধে অভিযুক্তদের নির্বিচার ভুয়ো সংঘর্ষে ‘খুন’ করেছে পুলিশ। এ দিন উত্তরপ্রদেশ পুলিশের দেওয়া তথ্য ফের সেই অভিযোগকে একেবারে সামনে এনে ফেলেছে।
মায়াবতীর তোপের উত্তরে উত্তরপ্রদেশ পুলিশের দেওয়া এই চাঞ্চল্যকর
তথ্য এ বার নতুন বিতর্ক তৈরি করতে চলেছে৷

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...