Monday, May 18, 2026

গরিব মানুষের পক্ষে বিচার ব্যবস্থার নাগাল পাওয়াই দুঃসাধ্য, আক্ষেপ রাষ্ট্রপতির

Date:

Share post:

বিচার ব্যবস্থা গরিব মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যোধপুরে রাজস্থান হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, অর্থাভাবে এদেশের গরিব মানুষ বিচার ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হয়। গরিব মানুষের জন্য বিচার প্রক্রিয়া এখন এতই মহার্ঘ! দেশের সংবিধান সব মানুষের সুবিচার পাওয়ার কথা বললেও অধিকাংশ দরিদ্র মানুষের কাছেই বিচার প্রক্রিয়ার অংশ হওয়া প্রকৃতপক্ষে এক দুঃসাধ্য ব্যাপার। কোবিন্দ বলেন, একজন গরিব মানুষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। কারণ এসব জায়গা এতটাই খরচসাপেক্ষ যে তা দরিদ্র জনগণের ধরা-ছোঁওয়ার বাইরে। বিচার প্রক্রিয়া চালানো গরিব মানুষের পক্ষে কত কষ্টসাধ্য তা মহাত্মা গান্ধীও বলতেন। কোবিন্দের কথায়, এই সমস্যা মেটানোর জন্য একবার সেই হতদরিদ্র, বঞ্চিত মানুষটির কথা ভাবুন, তবেই কোনও না কোনও পথ বেরোবে।

 

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...