Sunday, May 17, 2026

মহিলাদের জন্য সুরক্ষিত কলকাতা, দাবি কমিশনারের

Date:

Share post:

ধর্ষণ-ইভটিজিং-খুন-চুরি-ছিনতাই-রাহাজানি–সহ। অপরাধমূলক কাজকর্মের বিরূদ্ধে অনেক কঠোর কলকাতা পুলিশ। দেশের ‌অন্য শহরগুলির তুলনায় কলকাতা তাই অনেক বেশি নিরাপদ। একটি আলোচনা সভায় যোগ দিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উদ্ধৃতি করে এমনটাই দাবি করেছেন কলকাতার নগরপাল অনুজ শর্মা।

তিনি জানান, কলকাতা এখন আগের থেকেও অনেক নিরাপদ শহর। অপরাধমূলক কাজকর্ম রুখতে নজরদারি বাড়ানোর বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। সাইবার ক্রাইম রুখতেও অনেক তৎপর হয়েছে পুলিশ। নগরপাল জানান, গোটা কলকাতা শহর জুড়ে এখন তিনহাজার সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে। সেগুলির মাধ্যমে অপরাধ ঘটলেই পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যাচ্ছে।

সম্প্রতি, সিসি ক্যামেরার সূত্র ধরে একাধিক অপরাধীকে শনাক্ত করে ধরা হয়েছে। তবে আরও আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। ফেস আইডেন্টিফিকেশনের কাজ চলছে। এর মাধ্যমে অপরাধীদের আরও সহজে শনাক্ত করা যাবে বলেও আলোচনাসভায় জানান তিনি।

উল্লেখ্য, কলকাতা শহরে হিংসা বা অপরাধের সংখ্যা খুবই কম বলে পরিসংখ্যান দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। রিপোর্টে জানানো হয়েছে, দেশের ১৯টি শহরের মধ্যে কলকাতাই সব থেকে নিরাপদ। প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধের সংখ্যা অনেক কম। ২০১৭ সালে ১ লক্ষ জনসংখ্যার পেছনে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৪১.২। তার আগের বছর, ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ১৫৯.৬। এই নিরিখে গোটা দেশের গড় ৪৬২.২। অর্থাৎ, ১ লক্ষ জনসংখ্যার পেছনে অপরাধের সংখ্যার নিরিখে গোটা দেশের গড়ের তুলনায় অনেক ভাল রেকর্ড কলকাতার। এই তালিকায় কলকাতার পরেই রয়েছে কোয়েম্বাটোরের নাম। তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। পরপর ৪ বছরের পরিংখ্যান বলছে, কলকাতায় কমেছে অপরাধের সংখ্যা। অপরাধের তালিকায় দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।‌

আরও পড়ুন-সোমবার থেকেই ভর্তুকিতে রেশনে পেঁয়াজ দেওয়ার ঘোষণা রাজ্যের

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...