Friday, June 26, 2026

সোমবার থেকেই ভর্তুকিতে রেশনে পেঁয়াজ দেওয়ার ঘোষণা রাজ্যের

Date:

Share post:

বাজারে অগ্নিমূল্য পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজের ঝাঁজে চোখে জল। বাজার থেকে পেঁয়াজ কিনতে গেলেই হাতে লাগছে ছ্যাকা। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল রাজ্য সরকার। পেঁয়াজ যন্ত্রণা থেকে রাজ্যবাসী কিছুটা মুক্তি পাবেন সোমবার থেকেই। বাজারদরের থেকে অনেক কম মূল্যে মিলবে পেঁয়াজ। রেশন দোকানে কম দামে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য। রবিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টারে বিক্রির জন্য পাঠানো হবে। কেজি পিছু দেওয়া হবে ৫০ টাকা ভর্তুকি। এক্ষেত্রে পেঁয়াজের দাম পড়তে পারে ৫৯ টাকা প্রতি কেজি। পরিবারপিছু ১কেজি পেঁয়াজ দেবে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার খাদ্যভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদীপ মজুমদার। যদিও বৈঠকে ছিলেন না খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...