Monday, May 18, 2026

সিএবি: যে দুটি সংশোধনী দেবে সিপিএম

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে দুটি সংশোধনী জমা দেবে সিপিএম। জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রস্তাবিত বিলের 2 নম্বর অংশের 3 নম্বর লাইনে লেখা হয়েছে: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যাঁরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে ঢুকেছেন তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন। প্রস্তাবিত বিলের 6 নম্বর অংশের 3 নম্বর লাইনেও এই একই কথা লেখা হয়েছে। সিপিএমের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিলের 2 নম্বর ও 6 নম্বর ধারা থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখ বাদ দিতে হবে। তার বদলে লিখতে হবে প্রতিবেশী দেশ থেকে আসা মানুষ। কোনও দেশ বা সম্প্রদায়ের উল্লেখ থাকা চলবে না।সিপিএমের বক্তব্য, ধর্মীয় পরিচিতি ভারতীয় নাগরিকত্বের ভিত্তি হতে পারে না। কারণ তা সংবিধানবিরোধী।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...