Monday, May 18, 2026

পঞ্চায়েতে দুর্নীতি আটকাতে নয়া দাওয়াই রাজ্যের

Date:

Share post:

পঞ্চায়েতের কাজে দুর্নীতি আটকাতে রাজ্য সরকারের নয়া দাওয়াই রাজ্য। রাজ্য জুড়ে প্রতিটি পঞ্চায়েতের জন্যে একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে সরকার। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের বিভিন্ন কাজে কাটমানি, তোলা আদায় সহ নানা দুর্নীতির অভিযোগ উঠছে।
পঞ্চায়েত দুর্নীতির জেরে সরকারের উন্নয়নমূলক পরিষেবা থেকে বাসিন্দারা বঞ্চিত হন বলে অভিযোগ। এর জেরেই মুখ্যবমন্ত্রীর নির্দেশে প্রতিটি পঞ্চায়েতের জন্যউ আলাদা নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। ব্লক ডেভলপমেন্ট অফিসারদের মধ্যে থেকেই একজনকে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হবে। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দুর্নীতিমুক্ত, আইন মেনে হয় সেটাই দেখবেন তিনি।
নোডাল অফিসাররা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কাজের অগ্রগতির বিষয়ে বিডিও-র কাছে রিপোর্ট জমা দেবেন। বিডিও রিপোর্ট পাঠাবেন পঞ্চায়েত দফতরে। তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে পঞ্চায়েত দফতর।

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...