Tuesday, March 3, 2026

নির্ভয়া-দোষীদের ফাঁসি হতে পারে ১৬ ডিসেম্বর ! পবন ফাঁসুড়ে, মহাদেব মল্লিক তৈরি, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তদের আগামী এক সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে৷ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৪ দোষী, বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় এখন তিহাড় জেলে। এই ৪ জনের একজন,
বিনয় শর্মা, ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে৷ সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর দোষীদের ফাঁসি দেওয়া হতে পারে৷ তিহাড় জেলের যেখানে ফাঁসি দেওয়া হবে সেই জায়গা সাফসুতরো করার কাজ শুরু হয়েছে ৷ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অন্যতম, বিনয় শর্মা, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছিল৷ সেই আবেদন খারিজ করার সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ হায়দরাবাদের ঘটনার পর নির্ভয়ার দোষীদের সাজা কার্যকর করতে চাপ বাড়ছে কেন্দ্রের উপর ৷

নির্ভয়া কাণ্ডে মোট ৬ সাজাপ্রাপ্তের মধ্যে একজনের আগেই জেলে মৃত্যু হয়েছে ৷ বাকি ৪ সাজাপ্রাপ্ত, বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় এখন তিহাড় জেলে। আরেক অভিযুক্ত নাবালক হওয়ার কারণে আগেই ছাড়া পেয়ে গিয়েছে৷ এদিকে ঘটনাচক্রে যেদিন তেলেঙ্গানা-এনকাউন্টার হয়, সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্ভয়ার দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার সুপারিশ করে রাষ্ট্রপতিকে৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সম্প্রতি মতপ্রকাশ করেছেন, ধর্ষণে অভিযুক্তদের ক্ষমাপ্রার্থনার সুযোগ থাকাই উচিত নয়। প্রাণভিক্ষার আবেদনে
রাষ্ট্রপতি তাঁর নিজস্ব মতামত জানালেই সিদ্ধান্ত ঘোষণা হবে ৷

জানা গিয়েছে, মেরঠের পবন ফাঁসুড়েকে তৈরি থাকতে বলা হয়েছে৷ এই ফাঁসুড়েকেই দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷ ওদিকে, কলকাতার ফাঁসুড়ে প্রয়াত নাটা মল্লিকের ফাঁসুড়ে ছেলে মহাদেব মল্লিক সংবাদমাধ্যমে বলেছেন, “এরকম জঘন্য অপরাধ করেছেন যারা তাদের ফাঁসির সাজা হওয়া উচিৎ৷ এ কাজে আমাকে ডাকা হলে আমি রাজি”৷

আরও পড়ুন-পেঁয়াজ কত করে? দেখতে বাজারে হাজির মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...