Sunday, June 14, 2026

হারের জন্য খারাপ ফিল্ডিংকেই দায়ী করলেন হতাশ বিরাট

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে লজ্জাজনক হার হয়েছে ভারতের। সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে না পারলেও কোনওক্রমে শিবম দুবের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৭০ রান তুলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু হতশ্রী বোলিং পারফরম্যান্সের জন্য দ্বিতীয় টি-২০ সিরিজ জয় হাতছাড়া হয়েছে রবি শাস্ত্রীর শিষ্যদের। আর এ কথা ম্যাচ শেষে মেনে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসেবে দলের ফিল্ডিংকেই দায়ী করেছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, ‘আমরা যদি এত খারাপ ফিল্ডিং করি, তাহলে কোনও রানই যথেষ্ট নয়। আমরা খুবই খারাপ ফিল্ডিং করেছি। এক ওভারে দুটি ক্যাচ মিস হয়েছে।’ আর কথায় আছে, ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’।

তবে শুধু ফিল্ডিং নয়, দলের ব্যাটিং নিয়েও খুশি নন ক্যাপ্টেন কোহলি। তাঁর কথায়, ‘আমরা ১৬ ওভার পর্যন্ত ভাল ব্যাট করি। তারপর শেষ চার ওভারে মাত্র ৩০ রান ওঠে। ভবিষ্যতে আমাদের সেদিকে নজর রাখতে হবে। শুধুমাত্র শিবমের হাফ সেঞ্চুরির জন্যই আমরা ১৭০ রান করতে পেরেছি। আমরা জানতাম পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবে। আর সেই জন্যই শিবমকে তিন নম্বরে নামিয়েছিলাম। আমাদের পরিকল্পনাই ছিল ও স্পিনারদের আক্রমণ করবে। আর সেই পরিকল্পনা কার্যকরও হয়। তবে শুধু ওর ওপর ভর ম্যাচ জেতা তো যায় না। ও ওর কাজ করেছে। বোলারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’ এভাবেই দ্বিতীয় ম্যাচে হারের পর হতাশ হয়ে মন্তব্য করেন বিরাট।

প্রসঙ্গত, এখনও সিরিজের একটি ম্যাচ বাকি। আর সেই ম্যাচ কার্যত দুই দলের কাছেই সিরিজ জেতার জন্য ‘ডু অর ডাই’ লড়াই।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...