Monday, May 18, 2026

জেএনইউ-র আন্দোলনে ফের উত্তপ্ত রাজধানী

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি কমানোর দাবিতে ফের উত্তপ্ত রাজধানী। বর্ধিত হস্টেল ফি প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে রাইসিনা হিলস অভিযানের ডাক দেয় জেএনইউ-এর ছাত্রসংসদ। সোমবার, বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল শুরু করে। সরোজিনী নগরের কাছে ভিখাজি প্লেস মেট্রো স্টেশনের সামনে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। অভিযোগ, ছাত্রীদের বেধড়ক মারধর করেছে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওরপর ওখানেই অবস্থান শুরু করেন পড়ুয়ারা।

আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আপত্তিতে উত্তপ্ত লোকসভা

Related articles

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...