Tuesday, June 9, 2026

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আপত্তিতে উত্তপ্ত লোকসভা

Date:

Share post:

প্রত্যাশামতোই পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে তুমুল হইচই লোকসভায়। সোমবার আলোচনার জন্য বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা।
কংগ্রেস বলল, এই বিল ‘অসাংবিধানিক’ ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাল্টা যুক্তি ‘ধর্মের ভিত্তিতে দেশ ভেঙেছেন আপনারা’।নাগরিক সংশোধনী বিল নিয়েও বিজেপির বিরুদ্ধে আক্রমণে সামিল হল শিবসেনাও। তাদের অভিযোগ, শুধুমাত্র হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিয়ে ‘ধর্মযুদ্ধে’ ইন্ধন জোগাচ্ছে মোদি সরকার।
সংসদ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে বলেন, ‘‘আলোচনা শুরু হবে মঙ্গলবার থেকে। আলোচনার জন্য সময় ধার্য করা হয়েছে চার ঘণ্টা।’’ বিলটি ‘অসাংবিধানিক’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে ব্যাখ্যা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এই বিলটিকে সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী বলে আখ্যা দিয়ে বলেন, ‘‘আমাদের দেশের সংখ্যালঘু মানুষদের নিশানা করেই এই বিলটি বানানো হয়েছে।’’ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ‘সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই বিল।’ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী এই বিল!
AIMIM সাংদ ওয়েইসি বলেন, ‘স্পিকার স্যারের কাছে আর্জি, এমন আইনের হাত থেকে দেশকে ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করুন। নয়ত ডেভিড বেন গুরিয়ন ও হিটলারের সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামও উচ্চারিত হবে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয়বাণী, “বাংলায় চালু হবে না এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল”। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, এই বিলটি “মাত্র ছয় ধর্মের মানুষকে নাগরিকত্ব অর্জনের অনুমতি দিতে চায় এবং এটি অন্যান্য ধর্মের ব্যক্তিদের বাদ দিতে চায়, এর ফলে ধর্মীয় বৈষম্যের ধারণাটি সমর্থন করছে এই নাগরিকত্ব সংশোধনী বিল, যা অনুচিত”।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন যে তাঁরা এই বিলের বিপক্ষে। “দল যে কোনও মূল্যেই এই বিলের বিরোধিতা করবে”, বলেন অখিলেশ।বিজেপির যুক্তি অনুযায়ী, প্রতিবেশী দেশগুলিতে “নির্যাতিত সংখ্যালঘুদের” আশ্রয় দেওয়ার জন্য এই আইনী পদক্ষেপের প্রয়োজন।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, এই বিলটি উত্তর-পূর্বের রাজ্য সহ সমগ্র দেশের স্বার্থে আনা হয়েছে। “এই বিলটি উত্তর-পূর্ব রাজ্য এবং দেশের স্বার্থে আনা হয়েছে, তাই এই বিল সংসদের উভয় কক্ষ থেকেই অনুমোদন পাবে”, বলেন তিনি। অসমে বিশিষ্ট ছাত্র সংগঠন গুলি হুমকি দিয়েছে যে বিলটি পাস হলে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন শুরু করবে তাঁরা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...