Saturday, March 14, 2026

বাণিজ্যিক সম্মেলনের মঞ্চ থেকেও ঐক্যের বার্তা মমতার

Date:

Share post:

রাজ্যে শিল্প বিনিয়োগে উৎসাহ দিতে দিঘায় শুরু হল ২দিনের বাণিজ্য সম্মেলন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেও বাংলায় বিভেদের মধ্যে ঐক্যের উল্লেখ করেন মমতা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও শিল্পপতির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। এখানে বিভিন্ন ভাষার মানুষ থাকেন। আমরা কোনও ভাবেই সেখানে ভেদাভেদ করি না”।

লোকসভার পরে এদিন রাজ্যসভায় যখন নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ, তখন বাংলার মুখ্যমন্ত্রী দেশ-বিদেশের প্রতিনিধিদের ঐক্যের বার্তা দিলেন। তিনি জানান, রাজ্যে কাউকে আলাদাভাবে দেখা হয় না। সবাই সমান অধিকার পান। শুধু তাই নয়, শিল্পপতিদের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে ব্যবসা করুন। সব রকমের সহযোগিতা করবে সরকার”। কারও সঙ্গে বিভেদমূলক ব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা।

আরও পড়ুন-রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশে বাংলার উল্লেখ,কারা, কী বললেন?

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...