Sunday, May 17, 2026

বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব কংগ্রেস

Date:

Share post:

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্যে দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে পালটা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। একের পর এক বলতে উঠে কংগ্রেস সাংসদরা কাঠগড়ায় দাঁড় করায় কেন্দ্রের শাসকদলকে। সাংসদ আনন্দ শর্মা বলেন, এই বিল ‘ভারতের আত্মার উপর আঘাত’। বিল নিয়ে বিজেপি তাড়াহুড়ো করছে কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দেশভাগ নিয়ে অমিত শাহর করা অভিযোগের পালটা সরাসরি হিন্দু মহাসভা এবং মুসলিম লিগকে দায়ী করেছেন আনন্দ শর্মা।

এরপর অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করে কপিল সিব্বল বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন ইতিহাস বইয়ে এটা পড়েছেন, তা জানি না। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা সাভারকর”। অমিত শাহকে এই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানান সিব্বল। তাঁর অভিযোগ, এই বিল দ্বিজাতি তত্ত্বকে আইনি সিলমোহর দিতে চলেছে। সংবিধান ধ্বংস করতে চলেছে।

সদ্য তিহার জেল থেকে মুক্তি পাওয়া কংগ্রেস সাংসদ পি চিদম্বরম প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার কেন শুধু তিনটি প্রতিবেশী দেশের কথা বলছে? অন্য যে সব দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে, তাদের কথা বলা হচ্ছে না। তাঁর অভিযোগ, এই বিলের মাধ্যমে শুধু হিন্দুত্বের অ্যাজেন্ডাই তুলে ধরছে চাইছে বিজেপি সরকার। এই আইন একদিন মুছে যাবে মন্তব্য করেন প্রাক্তন অর্থমন্ত্রী।

আরও পড়ুন-হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...