Sunday, May 17, 2026

ধর্মঘট উঠছে, পার্শ্ব শিক্ষকদের দাবি মেটাতে মানবিক শিক্ষামন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ প্রায় দেড় মাস ব্যাপী চলা পার্শ্ব শিক্ষকদের অনশন ধর্মঘট উঠছে। বুধবার বিকেল তিনটে নাগাদ বিকাশ ভবনের অফিসে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা ধরে চলে বৈঠক। প্রত্যেকটি সংগঠনের তরফে বক্তব্য রাখা হয়। শিক্ষামন্ত্রী মানবিকতার সঙ্গে বিষয়গুলি শোনেন। শিক্ষকদের মূল দাবি ছিল পে স্কেল বা পে স্ট্রাকচার ঠিক করা। তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রবিউল ইসলাম শেখ জানান, শিক্ষামন্ত্রী সবচেয়ে বেশি এই বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের কেন্দ্র ও রাজ্যের দেয় অর্থের পরিমাণ ঠিক কতো, সেই বিষয়টিও জানানো হবে। এছাড়া যে সব পার্শ্ব শিক্ষকদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকেও মৃত্যুকালীন পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন-অযোধ্যা মামলার রায়ের রিভিউ- পিটিশনের শুনানি বৃহস্পতিবার

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...