Saturday, May 9, 2026

নিজেকে ‘কাবাব মে হাড্ডি’ বললেন নোবেলজয়ী

Date:

Share post:

নিজেকে ‘কাবাব মে হাড্ডি’ বললেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেল পুরস্কার হাতে নেওয়ার পর সুইডিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন এই গবেষণায় আপনার ভূমিকা কী? উত্তরে হিন্দি প্রবাদটি বলে সাংবাদিককে বুঝিয়ে বলেন, আমি হচ্ছি কাবাবের সেই হাড়, যা দু টুকরো মাংস ধরে রাখে। অর্থাৎ ভাবনাচিন্তাটা হয়তো আমার মাথা থেকে আসে, বাকিটা ওঁরাই করেন। নোবেল পুরস্কারের ব্যাঙ্কোয়েটে অভিজিৎ আর এস্থাকে নাচতেও দেখা গিয়েছে। বলরুমে নোবেলজয়ী স্বামী স্ত্রীর পোশাক নিয়ে ছিল জোর আলোচনা। ধুতি পাঞ্জাবি আর শাড়িতে স্বামী-স্ত্রীর বাঙালিয়ানা সকলের প্রশংসা কুড়িয়েছে।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...