Saturday, June 20, 2026

আজ ব্রিটেনে ভোট, সম্ভাবনা ত্রিশঙ্কুর

Date:

Share post:

আজ বৃহস্পতিবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু, চলবে রাত দশটা অবধি। জানা যাবে ব্রিটেন কোন পথে হাঁটবে। জনমত সমীক্ষায় কনজারভেটিভ পার্টিকে এগিয়ে রাখা হলেও লেবার পার্টিও পিছিয়ে নেই। সামান্য ভোট এদিক-ওদিক হলেই ত্রিশঙ্কু পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল।

৬৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ৩২৬ -এ। সমীক্ষা বলছে কনজারভেটিভ পাবে ৩৩৯টি আসন, লেবার পার্টি পাবে ২৩১টি আসন, লিবারেল ডেমোক্র্যাটরা পাবে ১৫টি আসন, একটি আসন পেতে পারে গ্রিন পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি পেতে পারে ৪১টি আসন। কনজারভেটিভ নেতা বরিস জনসন সুবিধাজনক জায়গায় নেই। কারণ সম্প্রতি একটি হাসপাতালে বেড না পেয়ে মাটিতে একটি শিশু ঘুমিয়ে পড়েছিল। সেই ভিডিও নিয়ে সাংবাদিকের সঙ্গে তুলকালাম হয় বরিসের। পরে সে ভিডিও ভাইরাল হয়। এছাড়া লন্ডন ব্রিজে জঙ্গি হানার ঘটনাও বরিসের বিপক্ষে গিয়েছে। লেবার পার্টির জেরেমি করঅবিন খুব একটা জনপ্রিয় নন। ব্রেক্সিট নিয়ে তাদের অবস্থান মানুষ ভালভাবে নেয়নি। তাঁর ওপর মানুষ যথাযথ ভরসা করতে পারছেন না। র‍্যাবাই জনগোষ্ঠী লেবার পার্টিকে ভোট না দেওয়ার ডাক দিয়েছে। এই জনগোষ্ঠীর বহু মানুষ দেশে। এছাড়া ভারতীয়রাও লেবার পার্টির উপর খুশি নয়। কারণ ভারতের ৩৭০ধারা বিলোপের পরেই লেবার পার্টি ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী হয়ে উঠেছে বলে অভিযোগ। ফলে জনসন না করবিন, কে লড়াই জিতবেন, তা ব্যালট না গোনা অবধি বোঝা মুশকিল।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...