Saturday, June 20, 2026

পৃথিবীর মানচিত্রে নতুন আর একটি দেশ, দেখুন কোথায়

Date:

Share post:

পৃথিবীর নবীনতম দেশ হিসেবে আবির্ভূত হতে চলেছে বোগানভিল। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপ। অস্ট্রেলিয়া উত্তরে পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জের অন্তর্গত বোগানভিলে তিন লক্ষ মানুষের বাস। বুধবার সারা দিন দ্বীপের মানুষ নতুন দেশের মর্যাদা পেতে ভোট দিলেন।

আয়তন ৯৩১৮ বর্গ কিলোমিটার। মূল শহর বোকা। ভোট দিয়েছেন প্রায় দু’লক্ষের বেশি মানুষ। ব্যালটে ভোট হয়েছে। সরকারি ভাষা ইংরেজি। যদিও আঞ্চলিক ভাষায় ১৯টি। ১৭৬৮ সালে ফরাসি পর্যটক ল্যুই আন্তোনিও বোগানভিল এই দ্বীপটির খোঁজ পান। তাঁর নামেই দ্বীপ। ১৯শতকে জার্মানি দখল নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এখানে ঘাঁটি গেড়েছিল। ১৯৭৫সালে স্বাধীন দ্বীপপুঞ্জ হিসেবে পাপুয়া নিউগিনি আত্মপ্রকাশের আগে পর্যন্ত দ্বীপের শাসনের দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ার হাতে। বোগানভিলে তামার খনি রয়েছে। পৃথিবীর ৭% তামা এখান থেকে আসে। আর এর দখলদারি নিয়েই বারবার রক্তাক্ত হয়েছে এই দ্বীপ। বিদেশি মুদ্রাও আসত তামার খনিকে ঘিরে। ১৯৮৯ সালে পাপুয়া নিউগিনি আর বোগানভিলের বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। প্রায় ১০ বছর সঙ্ঘর্ষ চলে। কুড়ি হাজার সেনা মারা যায়। তারপর স্বাধীনতা দাবি করে বোগানভিল। যদিও অস্ট্রেলিয়া বলছে, স্বাধীনতা পেলে এখনই বোগানভিল রাষ্ট্রপরিচালনায় উপযোগী নয়। তবে খনির অধিকার দিয়ে দ্বীপে শান্তি ফেরানোই এখন প্রথম কাজ।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...