Saturday, June 20, 2026

মারণ দাবানলের ধোঁয়া-ছাইতে ঢেকেছে সিডনি, যেন মৃত্যুপুরী

Date:

Share post:

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের সীমানায় দাবানল। আর তাতে আকাশের রং পাল্টে যাচ্ছে। সিডনি শহরে নিঃশ্বাস নিতে মানুষের কষ্ট হচ্ছে। শহরজুড়ে পোড়া গন্ধ। সামনের মানুষকেও দেখা যাচ্ছে না। প্রায় দুহাজাত কোয়েলা মারা গিয়েছে। চারিদিক ধোঁয়ায় ঢাকা। জামাকাপড় থেকেও পোড়া গন্ধ বের হচ্ছে। সকলকে মুখোশ ব্যবহার করতে হচ্ছে। গলা দিয়ে যেন থুতু নামছে না। সারা শরীর জুড়ে ঝিমুনি ভাব। এক অভাবনীয় পরিস্থিতির মধ্যে সিডনি। অনেকটা যেন দিল্লি গাজিয়াবাদ এর মতো অবস্থা। ফায়ার অ্যালার্ম বাজছে যখন-তখন। কোথাও বেজেই চলেছে। এয়ারকন্ডিশনেও থাকা যাচ্ছে না।

দাবানল কয়েক সপ্তাহ পরেও নেভানো যায়নি। বহু মানুষ ঘরছাড়া। বলা হচ্ছে আমাজন-এর থেকেও বেশি জঙ্গল পুড়ে গিয়েছে। পরিবেশ বেহাল। উড়ান দেরিতে চলছে। সমুদ্রে ভাসছে ছাই। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। জানা যাচ্ছে সিডনির দমকলের পরিকাঠামো সেই পর্যায়ের নেই যা দিয়ে এই দাবানল নেভানো যাবে। এখন বৃষ্টিরও সম্ভাবনা নেই। ফলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। ক্ষোভে ফেটে পড়েছেন পরিবেশ কর্মীরা। তাঁরা বলছেন এই শহর শিশুরও বাসযোগ্য নয়। আমরা যেন প্রাচীন যুগে হাঁটছি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...