Saturday, June 20, 2026

অনেকেই গরহাজির, প্রশ্ন ক্রস ভোটিং হয়নি তো!

Date:

Share post:

আসল সংখ্যাটা কত? নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে এবং বিপক্ষে কতগুলি ভোট পড়েছে, সে নিয়ে গভীর রাত অবধি জল্পনা সব শিবিরেই। প্রথমে ভেঙ্কাইয়া নাইডু জানান বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫, বিপক্ষে ১০৫। পরের সংশোধন করে জানানো হয় পক্ষে ১২৫, বিপক্ষে ৯৯।

রাজ্যসভার ২৪৫ আসনের ৫টি আসন খালি। সাংসদ রয়েছেন ২৪০জন। কিন্তু ভোট দিয়েছেন ২২৪জন। অর্থাৎ অনুপস্থিত ১৬জন। হিসাব ছিল পক্ষে পড়বে ১২৮টি, বিপক্ষে ১০টি। কিন্তু ১০টি ভোট কম পড়েছে। এরমধ্যে শিবসেনার তিনজন সভাকক্ষ ত্যাগ করেন। অর্থাৎ ১৬জনের মধ্যে ১৩জন অনুপস্থিত। বিজেপি সাংসদ অমর সিংহ অসুস্থ, আসেননি, ভোট দেননি। জেডিইউর মহেন্দ্র প্রসাদকে ভোটের সময় দেখা যায়নি। বিরোধী শিবিরের মধ্যে এনসিপির দুই সংসদ ছিলেন না। সমাজবাদী পার্টির বেণিপ্রসাদ বর্মা অসুস্থ, আসেননি। এছাড়াও সমাজবাদী আরও দুই সংসদ ছিলেন না বলে খবর। ছিলেন না তৃণমূলের কে ডি সিং। মায়াবতীর দলের দুজন এবং আরজেডির মিসা ভারতী অনুপস্থিত ছিলেন। নির্দল সাংসদ বীরেন্দ্র কুমার অসুস্থ থাকায় আসেননি। কংগ্রেসের ৪৬ সাংসদের মধ্যে ৪জনকে দেখা যায়নি। সিকিম ডেমোক্র‍্যাটিক ফ্রন্ট কোনদিকে ভোট দিয়েছে তা রাত অবধি পরিষ্কার নয়। ফলে হিসাবও পরিস্কার নয়। এখানেই প্রশ্ন উঠেছে ক্রস ভোটিং হয়নি তো!

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...