Friday, May 8, 2026

অসমবাসীর অধিকার রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ, ট্যুইটে আশ্বাস প্রধানমন্ত্রীর

Date:

Share post:

এবার আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরে ভূমিপুত্র অসমীয়াদের স্বার্থ বিঘ্নিত হবে এই আশঙ্কায় তুমুল বিক্ষোভে ফুটছে অসম। আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুয়াহাটি সহ চার জায়গায় নেমেছে সেনা। এই অবস্থায় অসমবাসীকে আশ্বস্ত করতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় অসমবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

 

অসমবাসীর অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার ও আমি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান অনুসারে আমরা অসমবাসীর রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ভূমি সংক্রান্ত অধিকার 6 নম্বর ধারা মেনে রক্ষা করব। এটা আমাদের অঙ্গীকার। স্বয়ং মোদির এই আর্জির পর অসমের অগ্নিগর্ভ পরিস্থিতির উন্নতি হয় কিনা সেটাই দেখার।

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...