Thursday, May 7, 2026

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আইজি-র ইস্তফা!

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সারা দেশ উত্তাল। বিলের প্রতিবাদে জ্বলছে সারা উত্তর-পূর্ব। এই পরিস্থিতিতে বিলের প্রতিবাদে সরব এক প্রশাসনিক আধিকারিক। রাজ্যসভায় বিল পাশ হওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন মহারাষ্ট্র পুলিশের আইজি আবদুর রেহেমান। শুধু তাই নয়, বিলের প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন বলেও জানিয়েছেন ওই আইপিএস অফিসার। বৃহস্পতিবার থেকেই অফিসে যাওয়া বন্ধ করেছেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিলকে সরাসরি অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের আইজি।

২১ বছর ধরে মহারাষ্ট্র প্রশাসনের একাধিক পদে ছিলেন এই আবদুর রেহেমান। সাচার কমিটি ও রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের পরেও ভারতে মুসলিমদের সঙ্গে কী ধরনের বঞ্চনা হচ্ছে সে বিষয়ে বইও লিখেছেন তিনি। বিলের বিরোধিতা করে তিনি বলেন, এতে শুধুমাত্র মুসলিমদেরই নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এটা ভারতের সংবিধান বিরোধী। বিলের বিরোধিতায় দেশের উত্তর-পূর্ব যখন উত্তাল, তখন পশ্চিমের রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ইস্তফা তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...