Sunday, May 10, 2026

অসমে CAB-র প্রতিবাদ আন্দোলনে পুলিশের গুলি, মৃত 3, পরিস্থিতি বেসামাল

Date:

Share post:

নাগরিকত্ব বিল বা Citizenship Amendment Bill-এর প্রতিবাদে উত্তপ্ত অসমের গুয়াহাটি৷ প্রতিবাদ আন্দোলন স্তব্ধ করতে নির্বিচারে পুলিশের গুলি৷ আর সেই গুলিতেই অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আহত৷

বুধবার রাজ্যসভায় CAB পাশ হওয়ার পরেই, গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউ অমান্য করে CAB খারিজের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন৷ সেই গণ-আন্দোলন ঠেকাতেই গুলি চালায় পুলিশ। আপাতত 3জনের মৃত্যুর খবর এলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অসংখ্য আন্দোলনকারী৷ সূত্রের খবর, রাতেই বৃদ্ধি পাবে মৃতের সংখ্যা ৷ এদিন মোট 4টি জায়গায় বিক্ষোভ দেখানো হয়৷ 4 জায়গাতেই সেনা মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এবং হিংসা ছড়িয়ে পড়ায়, গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়ে IPS প্রসাদ গুপ্তাকে এনেছে অসম সরকার। বদলি করা হয়েছে অসমের ADG- আইনশৃঙ্খলা মুকেশ আগরওয়ালকেও৷ তাঁর জায়গায় আনা হয়েছে জিপি সিংহকে।
বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, রামেশ্বর তেলি এবং বিজেপি নেতা বিনন্দা হাজারিকার বাড়িতে বিক্ষোভ দেখানোর পরই গুয়াহাটি ও ডিব্রুগড়ে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা জানিয়েছেন, অসমের 10 জেলায় আরও 48 ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে৷ গুয়াহাটিতে রুটমার্চ করেছে দু কোম্পানি সেনা। লেফটেন্যান্ট কর্নেল পি কোঙ্গসাইকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই একথা জানিয়েছে। তিনসুকিয়া, ডিব্রুগড় এবং জোড়হাটেও সেনা মোতায়েন করা হয়েছে৷

উত্তর-পূর্বের অন্যান্য জায়গাতেও এই CAB নিয়ে অশান্তি চলছে৷ অসম ও ত্রিপুরায় রেল পরিষেবা বন্ধ করা হয়েছে৷
নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভের জেরে বাতিল উত্তর-পূর্বগামী বিমান৷
গুয়াহাটি ও ডিব্রুগড়ে বহু উড়ান বাতিল হয়েছে। জানা গিয়েছে, ছাত্র সংগঠনের ডাকা প্রথমদিকের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ৷ পরে ক্ষুব্ধ বহু মানুষ যোগদান করায় তা চরম আকার ধারণ করে।
পুলিশ জানিয়েছে, গুয়াহাটির আমবাড়ি এলাকায় বিজেপির জোটসঙ্গী অসম গণপরিষদের সদর দফতরেও হামলা হয়েছে ওঈ বিলের প্রতিবাদে৷ অগ্নিসংযোগ করা হয় দফতরে৷ আগুন লাগানো হয় ডিব্রুগড়ের ছাবুয়া এবং তিনসুকিয়া রেলস্টেশনেও৷ ওদিকে, অগ্নিগর্ভ ত্রিপুরায় অসম রাইফেলসের তিন কোম্পানি বাহিনী নামানো হয়েছে বলে খবর৷।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...