Friday, May 8, 2026

লোকসভায় শিবসেনা ভোট দিয়েছে ক্যাবের পক্ষে, অথচ কংগ্রেস বলছে এই আইন নয় মহারাষ্ট্রে!

Date:

Share post:

মতাদর্শের ঘোরতর অমিল নিয়ে শুধু ক্ষমতা দখলের জন্য জোট করলে কী হতে পারে তা এখন দেখছে মহারাষ্ট্রের মানুষ। মুখ্যমন্ত্রিত্ব পেতে বিজেপির হাত ছেড়ে কংগ্রেস, এনসিপির হাত ধরেছে শিবসেনা। অথচ এখন উদ্ধব ঠাকরের দলের হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শই কার্যত চ্যালেঞ্জের মুখে। এর সাম্প্রতিকতম উদাহরণ নতুন নাগরিকত্ব আইন।

শুক্রবার মহারাষ্ট্র কংগ্রেসের নেতা ও রাজ্যের মন্ত্রী বালাসাহেব থোরাট বলেছেন, আমরা মহারাষ্ট্রে এই আইন প্রয়োগ করতে দেব না। এই আইন দেশের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত। এরপরই স্পষ্ট হয়েছে মহারাষ্ট্রের শাসক শিবিরের বিভাজন। ক্ষমতাসীন জোটের মধ্যে কংগ্রেস ও এনসিপি যখন সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে তখন শিবসেনার সাংসদরা লোকসভায় সদলবলে ভোট দিয়েছিলেন এই বিলের পক্ষে। পরে কংগ্রেসের চাপে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিলে কিছু শর্তের কথা বলে মুখরক্ষা করেন। রাজ্যসভাতেও শিবসেনা সাংসদরা বিলের বিপক্ষে ভোট না দিয়ে ওয়াকআউট করে পরোক্ষে সরকারের সুবিধা করে দেন। এবার বিল আইনে পরিণত হওয়ার পর কংগ্রেসের মন্ত্রী আগেভাগে ঘোষণা করছেন মহারাষ্ট্রে এই আইন প্রয়োগ হবে না। কংগ্রেসের এই পদক্ষেপে প্রবল ক্ষুব্ধ শিবসেনার একাংশের নেতা, যাঁরা সরাসরি বিলের পক্ষে। বিজেপির কটাক্ষ, ক্ষমতার লোভে কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করেছে ঠাকরের দল। মহারাষ্ট্রে বিজেপির ফেরা শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...