Saturday, June 13, 2026

এনআরসি ও সিএবি-র বিরোধিতায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক মমতার

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিল নিয়ে নিয়ে শুরু থেকেই বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল সরকার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দেন বাংলায় এনআরসি, সিএবি হবে না। তিনি জানান, আইন হলেও, সেটা কার্যকর করে রাজ্য সরকার। এখানে তাঁরা সেটা করতে দেবেন না। রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী তিনি জানান, ভয়ের কারণ নেই। “এখানে যেমন শান্তিতে আছেন, তেমনই থাকবেন”।
শুক্রবার, দিঘায় সাংবাদিক বৈঠকে এনআরসি ও সিএবি- বিরোধিতায় একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। রবিবার থেকে জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করবে তৃণমূল।
• রবিবার, জেলায় জেলায় শান্তি মিছিল করবে তৃণমূল
• সোমবার, কলকাতায় বেলা ১টায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল করবে তৃণমূল। নেতৃত্ব দেবেন খোদ তৃণমূল নেত্রী। গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকোয়। ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল

• মঙ্গলবার, দক্ষিণ কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। যাদবপুর এইট বি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে
• বুধবার, জেলায় জেলায় মিছিলের নির্দেশ দিয়েছেন মমতা
দেশ রক্ষা করতে যদি আরেকটা স্বাধীনতা আন্দোলন করতে হয় তিনি তাই করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে খন্ডিত করতে দেবেন না। প্রয়োজনে তিনি জেলে যেতেও রাজি। জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল দুঃখজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী জানান, এতে দেশের সম্মানহানি হয়েছে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...