Monday, March 30, 2026

হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি রাজ্যপালের

Date:

Share post:

কেন্দ্রের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর দেশ এবং রাজ্যজুড়ে যে প্রতিবাদ-বিক্ষোভ-হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কথায়, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা হিংসাত্মক ঘটনা সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে।” সায়েন্স সিটিতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যপাল।

তিনি আরও বলেন, “কী ঠিক কী ভুল সেটা নিয়ে আলোচনা করার সময় এটা নয়। পিছন ফিরে তাকাবার সময় নেই আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করতে হবে।”

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতে এই ধরনের ঘটনা না ছড়ায়, সে বিষয়েও সকলকে সতর্ক হতে হবে বলেও মনে করেন রাজ্যপাল।

আরও পড়ুন-কৃষ্ণপুর স্টেশনে বিক্ষোভের আগুনে পুড়ল ৫টি ট্রেন 

 

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...