Monday, March 30, 2026

পহেলে লোগো কো লড়বাও, উসকে বাদ আসলে মুদ্দা ছুপাও

Date:

Share post:

‘পহেলে লোগো কো লড়বাও, উসকে বাদ আসলে মুদ্দা ছুপাও।’ দিল্লির রামলীলা ময়দান থেকে এই ভাষাতেই দেশ বাঁচানোর ডাক দিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সেই সুরে সুর মিলিয়ে বললেন, দেশের উন্নয়ন এখন অতীত। বিভেদের রাজনীতি এখন এই সরকারের আসল মুদ্দা। আর প্রিয়াঙ্কা গান্ধী বললেন, দেশের মানুষ একজোট হোন। নইলে বাবা সাহেবের সংবিধান এরা ধ্বংস করে দেবে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এই সরকার।

শনিবার দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও মঞ্চ থেকে এইভাবে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। সোনিয়ার বক্তব্য, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ প্রতিশ্রুতি ছিল বিজেপির। কিন্তু গদিতে বসেই উল্টো পথে হাঁটা শুরু করেছে তারা।

প্রিয়াঙ্কার দাবি, এই সরকারের মানবিক মুখ নেই। ভাবাবেগকে কোনও গুরুত্বই দেয় না। বিজেপি সরকারের ছয় বছর পূর্ণ হল। অথচ কর্মসংস্থান কমছে, জিএসটির জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। ভোটের আগে স্লোগান ছিল, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর ভোটের পরে মানুষ বুঝতে পারছেন, কর্মসংস্থান, কৃষি, চাকরি সবকিছুই রসাতলে যাচ্ছে এই সরকারের দৌলতে।

রাহুল গান্ধী সুর চড়িয়ে বলেন, মোদি নিজেই একা রাতে দেশের অর্থনীতি শেষ করছেন। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করলেন। কিন্তু তাতে দেশবাসীর লাভের পরিবর্তে বিপদ বেড়েছে। সেই ধাক্কা এখনো সামলাতে পারেননি। এক সময় অর্থনীতির ৯% ছুঁয়েছিল। সেই সময় দেশের মানুষ বলছিলেন দেশ চিনের সঙ্গে পাল্লা দেবে। চিন ইন ইন্ডিয়া বলে সম্বোধনও করা হচ্ছিল। আর এখন পেঁয়াজের দাম ২০০ টাকা। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশ জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। গুহাটিতে সফর বাতিল হয়েছে মোদি-শিনজোর। আমেরিকা-বৃটেন পর্যটকদের নিষেধ করে দিয়েছে ভারতে আসতে। বিজেপি ক্ষমতায় থাকলে দেশ এক থাকবে কি না সেটাই সন্দেহ। তাই বলছি, সকলে এখন প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, ভারত বাঁচান।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...