Tuesday, April 28, 2026

মেট্রো সফরে জিৎ, চিনতেই পারলেন না কেউ! দেখুন সেই ভাইরাল ভিডিও

Date:

Share post:

এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন মেট্রো সফর করলেন সুপারস্টার জিৎ, আর তাঁকে চিনতে পারলেন না মেট্রো যাত্রীরা! জিৎ অবশ্য তাঁর চেনা আদলে ছিলেন না। একদম আটপৌরে পাজামা পাঞ্জাবী মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, কাঁধে কাপড়ের ব্যাগ, পায়ে চপ্পল। দেখলে সত্যিই চিনতে পারা যায় না। আর মেট্রোয় যখন বসেছিলেন, তখন দু’পাশ দিয়ে বড় বড় চুল মুখের ওপর এসে পড়ায় মুখটাই পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়নি।

কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন জিতের এই যাত্রা? আসলে নতুন ছবি ‘অসুর’-এর প্রমোশনাল কাজে এইভাবে সফরে বেরিয়েছিলেন নায়ক। পাভেলের পরিচালনা আর চিত্রনাট্যে জিতের চরিত্রের নাম কিগান। কিংবদন্তী শিল্পী রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হয়েছে এই ছবির মাধ্যমে। জিতের সঙ্গে এই ছবিতে অভিনয়ে রয়েছেন নুসরত, আবির। নতুন বছরের ৩ তারিখে মুক্তি পাচ্ছে এই ছবি।

আরও পড়ুন-“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা

Related articles

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...