Tuesday, April 21, 2026

আলিগড় ক্যাম্পাস খালি করিয়ে পড়ুয়াদের বাড়ি পাঠানো হবে: UP পুলিশের হুমকি

Date:

Share post:

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খালি করিয়ে দেওয়া হবে আজ সোমবার৷ সমস্ত ছাত্রছাত্রীকে বাড়ি ফেরত পাঠানো হবে৷ সংবাদমাধ্যমে এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ প্রধান। রবিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চরমে ওঠে। সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের সঙ্গে মিছিলে পা মেলায় আলিগড়ের পড়ুয়ারাও। এই পড়ুয়াদেরও বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। উত্তরপ্রদেশের পুলিশ সুপার ওপি সিং বলেন, “আমরা আজ, সোমবার AMU খালি করিয়ে দিচ্ছি৷ সমস্ত শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।” তিনি আরও বলেন, পুলিশ ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর করেছে এমন কোনও খবর আমরা পাইনি। ১০ জন পুলিশকর্মী এবং প্রায় ৩০ জন পড়ুয়া আহত হয়েছেন৷ শহরে এবং বিশ্ববিদ্যালয়ে ৫ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ওপি সিং জানিয়েছেন, ১৫ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যারা হিংসায় লিপ্ত হয়েছিল তাদের প্রত্যেককে আমরা চিহ্নিত করেছি এবং করবো৷ তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার মধ্যরাতে বিক্ষোভ থামানোর জন্য’ আলিগড় ক্যাম্পাসে ঢোকে পুলিশের ‘অ্যান্টি রায়ট’ টিম।
ওপি সিং বলেন, “আমরা চরম সংযম রেখেছি এবং কখনও কোনও হস্টেলের ভেতরে ঢুকিনি। AMU-র উপাচার্য ডেকেছেন বলেই পুলিশ ক্যাম্পাসে ঢোকে৷ তবে যতক্ষণ না পরিস্থিতি লাগামছাড়া হচ্ছে পুলিশ দর্শকই ছিলো।
এদিকে, রবিবার রাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন করেছেন৷ ‘নাগরিকত্ব আইন নিয়ে গুজব ছড়ানোর চেষ্টাকে সতর্ক করেন৷

Related articles

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...