Thursday, March 19, 2026

CAA-র বৈধতা চ্যালেঞ্জ করা সব মামলার শুনানি বুধবার শীর্ষ আদালতে

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রুজু করা মামলাগুলি আগামীকাল, বুধবার শুনবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাগুলি শুনবেন৷

নয়া আইন সংবিধান–‌বিরোধী, এই অভিযোগ এনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র–সহ অনেকেই সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন। সংবিধানের 14 ও 21 নং অনুচ্ছেদের বিরোধী এই নয়া আইন বলে অভিযোগ আনা হয়েছে৷
সাংসদ, রাজনীতিক, স্বেচ্ছাসেবী সংস্থা, প্রাক্তন আমলা এবং আরও অনেকেই নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কংগ্রেস, সিপিএম, অল অসম স্টুডেন্টস ইউনিয়ন বা আসু, পিস পার্টি, রিহাই মঞ্চ, সিটিজেন্স এগেইনস্ট হেট, এহ্‌তেশাম হাশমি, জন অধিকার পার্টির মতো বহু সংগঠন মামলা করেছে। ম‌হুয়া মৈত্রর পাশাপাশি জয়রাম রমেশের মতো কিছু নেতাও মামলা করেছেন৷
মহুয়া মৈত্রর হয়ে এই মামলায় সওয়াল করবেন কপিল সিবাল। নতুন এই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যোৎকিশোর দেববর্মাও। তাঁর হয়ে মামলা লড়বেন অভিষেক মনুসিংভি। ‘‌জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’‌ নামে এক সংগঠনও নতুন আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, নাগরিকত্ব আইন ‌সম্পর্কিত সব আবেদনের শুনানি হবে18 ডিসেম্বর।

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...