Friday, June 19, 2026

লড়াই থামল মুজফরপুরের ‘নির্ভয়া’র

Date:

Share post:

১০ দিনের লড়াই শেষ। সোমবার রাতে মৃত্যু হল অগ্নিদগ্ধ নির্যাতিতার। তেলেঙ্গানা, উন্নাওয়ের পর এই ঘটনা ঘটেছিল বিহারের মুজফরপুরে। তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল রাজা রাই নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দেওয়ায় ওই যুবক কেরোসিন ঢেলে তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর। ঘটনার পরই রাজা ও তার এক সঙ্গী মুকেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, তরুণী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। কিন্তু তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পটনায় স্থানান্তরিত করা হয়। সেখানেই এত দিন চিকিৎসা চলছিল তাঁর। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার জামাইবাবু বলেন, “মুখ্যমন্ত্রী নিজে এসে যত ক্ষণ না সুবিচারের আশ্বাস দেবেন, আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করব না।” সেই সঙ্গে তিনি নির্যাতিতার পরিবারের নিরাপত্তারও দাবি জানিয়েছেন তিনি। সোমবার দুপুরেই বেশ কিছু দাবি নিয়ে স্বাস্থ্যসচিব সঞ্জয় কুমারের সঙ্গে দেখা করেন নির্যাতিতা তরুণীর পরিবার।

আরও পড়ুন-রাজ্যপালকে চিঠিতে উত্তর মুখ্যমন্ত্রীর, বিষয়টা প্রশংসার দাবি রাখে

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...