Wednesday, May 20, 2026

দেশের ৮ রাজ্যের হিন্দুদের ‘সংখ্যালঘু’ ঘোষণার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

“ধর্মের কোনও সীমানা নেই”, এই মন্তব্য করে দেশের ৮ রাজ্যের হিন্দুদের জন্য সংখ্যালঘুদের সুবিধা চাওয়ার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ ধরনের মামলায় কোনও নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। এ সব সরকারের কাজ৷

আদালত মামলার আবেদনকারী অশ্বিনী কুমার উপাধ্যায়কে জানায়, কোনও সম্প্রদায়কে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হবে কি হবে না সেটা ঠিক করা সরকারের কাজ, আদালতের নয়।” প্রধান বিচারপতি এসএ বোবদে’র নির্দেশে বলা হয়েছে, “এলাকা ভিত্তিতে ভাষা ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু ধর্মের কোনও নির্দিষ্ট সীমানা থাকতে পারে না। এ ক্ষেত্রে প্যান-ইন্ডিয়ার পদ্ধতিই অবলম্বন করতে হবে। লাক্ষাদ্বীপে মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দু আইন অনুসরণ করেন”৷ আদালত আরও বলেছে, “আমরা আবেদনকারীর সঙ্গে একমত নই। আমরা এ বিষয়ে কোনও নির্দেশিকা জারি করতে করতে পারি না৷ আদালত কাউকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করে না৷ এটা সরকারের কাজ”।

এই আবেদনে মূলত কেন্দ্রের ২৬ বছর পুরনো এক বিজ্ঞপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়৷ ওই বিজ্ঞপ্তিতে বলা আছে, পার্শি, জৈন, খ্রিস্টান, শিখ এবং বৌদ্ধ, এই পাঁচ ধর্মাবলম্বী সম্প্রদায় সংখ্যালঘু তালিকাভুক্ত৷

আরও পড়ুন-পারভেজ মুশারফকে প্রাণদণ্ডের নির্দেশ পাকিস্তানের বিশেষ আদালতের

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...