Tuesday, June 9, 2026

শপথবাক্য পাঠ, শঙ্খধ্বনি দিয়ে শুরু দক্ষিণের মিছিল

Date:

Share post:

এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় সোমবারের পরে মঙ্গলবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্য ও উত্তর কলকাতা মিলিয়ে মিছিল ছিল সোমবার। এদিন মিছিল দক্ষিণে। নির্দিষ্ট সময়ই এইট-বি বাসস্ট্যান্ডের সামনের মঞ্চে পৌঁছে যান তৃণমূল নেত্রী। সেখান থেকে সোমবারের মতোই এদিনও শপথবাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এনআরসি, সিএএ বাংলায় চালু করতে দেবেন না। ধর্মের নামে কোনও ভেদাভেদ তিনি প্রশ্রয় দেবেন না।

এদিনের মঞ্চ সোমবারের থেকে ছিল একটু আলাদা। দক্ষিণের ২ সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান ছিলেন মুখ্যমন্ত্রীর ঠিক পাশে। উপস্থিত ছিলেন সোহম, গৌতম ঘোষ সহ টলিউডের বেশ কয়েকজন অভিনেতা, পরিচালক। তৃণমূলের সাংসদ, বিধায়ক, নেতাদের পাশাপাশি মঙ্গলবার মিছিলে উপস্থিত রয়েছেন ক্রীড়া জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব। এইট-বি থেকে মিছিল বের করে যাদবপুর, সন্তোষপুর হয়ে মিছিল পৌঁছবে ভবানীপুরের যদুবাবুর বাজার। কোনও অবস্থাতেই অ্যাম্বুল্যান্স বা কোনও জরুরি পরিষেবা মিছিলের জেরে আটকে না পড়ে সেদিকে পুলিশ-প্রশাসনকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এ দিনের মিছিলে শঙ্খ হাতে রয়েছেন মহিলারা। শুরুতেই শঙ্খ বাজিয়ে মিছিলের সূচনা করেন তাঁরা। মিছিল যত গন্তব্যের দিকে এগোচ্ছে, তত ভিড় বাড়ছে। পথচলতি অনেক মানুষেই এই মিছিলে পা মেলাচ্ছেন।

আরও পড়ুন-দেশের ৮ রাজ্যের হিন্দুদের ‘সংখ্যালঘু’ ঘোষনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...