Thursday, June 4, 2026

ইস্তফা গ্রহণের পর তোপ দেগে কী বললেন ক্ষুব্ধ বৈশাখী?

Date:

Share post:

দীর্ঘ টালবাহানা ও নাটকের পর মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা পদ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণের খবর মঙ্গলবারই মিলেছিল।

তারপর তোপ দেগেছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী।
তিনি সংবাদমাধ্যমে বলেছেন,” আমিই তো পদত্যাগ করেছিলাম। সেটা যে গ্রহণ করা হচ্ছে, সেটুকু অন্তত জানানো যেত। শেষটা অন্তত সম্মানের সঙ্গে হলে ভালো হত।”
জানা গেছে, কলেজের পরিচালন সমিতির সম্পাদক মহম্মদ জাহাঙ্গিরের সই করা বৈশাখীকে রিলিজ করার একটি চিঠি আরেক অধ্যাপিকা পারভিন কাউরকে দেওয়া হয়। তাঁকেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।

বৈশাখী মিডিয়াতে বলেছেন,” একটু ডিসেন্সিও দেখানো হল না।আমাকে কোনোভাবে শাস্তি দেওয়া বাকি রইল না। তবে এখন আমি মুক্ত। প্রতিবার অন্যের মুখ থেকে শুনতে হয়। এবারও তাই হল। এটাও যন্ত্রণাদায়ক।”
আপনি কি শিক্ষামন্ত্রীকে জানাবেন? বৈশাখীর জবাব:” ওঁর সম্মতি ছাড়া এসব সম্ভব না। তবে আমাকে অবাক করেছে বিশাখা গাইডলাইনের এত বড় উল্লঙ্ঘন। যাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, তাঁকে একটি মহিলা কলেজের গভর্নিং বডির সেক্রেটারি বানিয়ে দিয়ে আমাকে সরানো হল, আমি চাকরির শেষেও এর বিরুদ্ধে আমার প্রতিবাদ রাখছি।”

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...