Monday, June 15, 2026

“মেয়ের খুনিরা এখনও অধরা” আক্ষেপ তাপসী মালিকের বাবার

Date:

Share post:

মেয়ের মৃত্যু তদন্তে এখনও কোনও কিনারা হল না। মুখ্যমন্ত্রী, পুলিশ ও প্রশাসন পাশে থাকা সত্বেও আজও দোষীদের সাজা হল না। সিঙ্গুরে তাপসী মালিকের ১৪ তম মৃত‍্যুবার্ষিকীতে আক্ষেপ বাবা মনোরঞ্জন মালিকের। তিনি বলেন, আশা ছিল প্রশাসনের উদ্যোগে ন্যায় বিচার পাব। কিন্তু এখনও মেয়ের হত্যাকারীরা অধরাই রয়ে গিয়েছে। বুধবার,  সিঙ্গুরের বাজেমেলিয়া গ্ৰামে তাপসী মালিকের মূর্তিতে মাল‍্যদান করেন বেচারাম মান্না সহ জেলার তৃণমূল নেতারা। বাজেমেলিয়ার কালীতলায় তাপসী মালিকের মৃত্যুদিন উপলক্ষ্যে একটি স্মরণ সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, জেলা সভাপতি দিলীপ যাদব।

Related articles

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...