Saturday, June 27, 2026

থমথমে রাজধানীতে মিছিলে নিষেধাজ্ঞা, অনড় বামেরা

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বামেদের বিক্ষোভে কর্মসূচিতে বাধা রাজধানীতেই। মিছিলের কোনও অনুমতিই দেওয়া হয়নি বাম সংগঠনগুলিকে। রেড ফোর্টের কাছে কোনও বড় জমায়েত করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ মিছিল রুখতে পুলিশবাহিনী টহল দিচ্ছে। মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। আটক করা হয় সিপিআই নেতা ডি রাজাকে।

গত কয়েকদিন ধরেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও তার সংলগ্ন এলাকায় সিএএ বিরোধিতা ক্ষোভের আগুন জ্বলছে। বুধবার থেকে বিক্ষোভ ছড়ায় পুরনো দিল্লি ও পূর্ব দিল্লিতেও। বৃহস্পতিবার সকালেও থমথমে পরিস্থিতি দিল্লিতে। যান চলাচল প্রায় বন্ধ। অশান্তি এড়াতে ১৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছে। যার জেরে রাজধানীর রাজপথে তীব্র যানজট। কিন্তু এই পরিস্থিতিতেও ঘোষণা কর্মসূচি থেকে সরছে না বামেরা। নির্দিষ্ট সময়ই তাঁর মিছিল শুরু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।

আরও পড়ুন-প্রতিবাদীর মৃত্যুতে বিক্ষোভ, এলাকায় শোকের ছায়া

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...