Friday, May 15, 2026

রাজধনী সহ বিভিন্ন জায়গায় বামেদের মিছিলে বাধা, আটক সীতারাম, ডি রাজা

Date:

Share post:

ঘোষিত কর্মসূচিতে গিয়েও আটক বাম নেতারা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত বামেদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। নিষেধাজ্ঞা ভেঙে দিল্লির মান্ডি হাউজের সামনে জমায়েত করেন বাম নেতা-কর্মীরা। ছিলেন ডি রাজা, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ বাম নেতৃত্ব। সেখান থেকেই সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ অনেকেই গ্রেফতার করা হয়।

বিক্ষোভ আটকাতে কার্যত অবরুদ্ধ রাজধানী। বহু রাস্তা ব্যারিকেড করে আটকে দিয়েছে পুলিশ। নিয়ন্ত্রিত যান চলাচল। বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির ১৭টি মেট্রো স্টেশন।  লালকেল্লার কাছে হাম ভারত কে লোগ ব্যানারে বিভিন্ন গণসংগঠনের জমায়েত হয়। সেখানেও বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ।

বিক্ষোভ হয়েছে চণ্ডীগড়েও। বিহারের দ্বারভাঙায় লেহরিয়াসরাইয়ে বৃহস্পতিবার সকালে বাম কর্মী-সমর্থকরা রেল অবরোধ করেন। পাটনার রাজেন্দ্রনগর স্টেশনে রেল অবরোধ করে সিপিআইয়ের ছাত্র সংগঠন। বিক্ষোভ ঠেকাতে হায়দরাবাদেও পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। আইন ভেঙে জমায়েতের কারণে চারমিনারেও আটক করা হয়েছে বিক্ষোভকারীদের।

আরও পড়ুন-আরও চাপে ট্রাম্প, ইমপিচমেন্টে সায় হাউজ অব রিপ্রেসেন্টেটিভের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...