Wednesday, March 18, 2026

জামিয়ার পড়ুয়াদের গ্রেফতারি থেকে সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টে

Date:

Share post:

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রেফতারি বা শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের উপর সুরক্ষার আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। গত রবিবার জামিয়ায় ছাত্র-পুলিশ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের বিরুদ্ধে যাতে গ্রেফতারি বা অন্য কোনও ব্যবস্থা না নেওয়া হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। কিন্তু এধরনের কোনও সুরক্ষার নির্দেশ দিতে দিল্লি হাইকোর্ট রাজি হয়নি। এরপর একাংশের আইনজীবী আদালতের নির্দেশ লজ্জাজনক বলে মন্তব্য করেন।

এদিকে রবিবার জামিয়ার ঘটনার তদন্তে বিচারবিভাগীয় কমিশন গড়ার যে দাবি উঠেছে সে সম্পর্কে বৃহস্পতিবার পুলিশ, কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন-রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...