Monday, May 25, 2026

প্রতিবাদের নামে আগুন,ভাঙচুরে সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, বললেন যোগী

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে যথেচ্ছ ভাঙচুর, হিংসা, অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তান্ডবকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে সরকার। আর এভাবেই সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি বাবদ অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউ ও সম্ভলে ব্যাপক হিংসা, অশান্তির পর এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে সম্পূর্ণ ভুল বুঝিয়ে মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বাম দলগুলি। আইনে যা বলাই হয়নি সেসব নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। প্রতিবাদের নামে এসব আর বরদাস্ত করা হবে না।

যোগী আদিত্যনাথ বলেন, এই আইনে দেশের গণতান্ত্রিক মতাদর্শকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় মুসলিম ভাইবোনেরা এদেশেরই নাগরিক। অথচ ভুলভাল বোঝানো হচ্ছে। কোনও সমস্যা থাকলে আলোচনা, বিতর্কের মাধ্যমে সমাধান সম্ভব। তা না করে বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রাখতে চাইছেন। লখনউ ও সম্ভলে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিস ফাঁড়িতে আগুন লাগানো হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এই তান্ডব প্রতিবাদের ভাষা হতে পারে না। যারা এভাবে ধ্বংস চালালো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেই আমরা ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব।

 

Related articles

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই...

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...