Monday, May 25, 2026

“বিশেষ” টুপি কিনছে বিজেপি! সতর্ক করলেন মমতা

Date:

Share post:

চক্রান্ত করে গণ্ডগোল পাকানো এবং দাঙ্গা লাগানোর জন্য বিজেপি “বিশেষ” টুপি কিনছে! বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের ডাকা NRC-CAA বিরোধী মঞ্চ থেকে রাজ্যবাসীকে এভাবেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী সকলে সতর্ক করে বলেন, “বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপির ফন্দি-ফিকির আটকে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। একটি বিশেষ সম্প্রদায় পরে, এমন টুপি কিনছে বিজেপি। এবার সেই টুপি পরিয়ে কিছু লোককে বাজারে ছাড়বে গন্ডগোল পাকানোর জন্য। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

টুপি নিয়ে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, সম্মান জানাতে গান্ধীজির টুপি কিনুন। নেতাজির টুপি কিনুন।পাঞ্জাবিদের পাকরি কিনুন। কিন্তু গণ্ডগোল পাকানোর জন্য টুপি কিনবেন না।

এদিন ফের বিজেপি ফেক ভিডিওর প্রসঙ্গ তোলেন মমতা। তিনি জানান, এসব ভিডিওকে এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। বিজেপির টাকায় ৯৯ শতাংশ ফেক ভিডিও তৈরি হয়। মানুষকে ভুল বোঝাতে বিজেপি হাজার হাজার হোয়াটস আপ খুলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

নতুন ভোটার কার্ডের কাজ শুরু হবে। এই প্রসঙ্গে মমতা সকলকে সতর্ক করে বলেন, “টাকা দিয়ে বিজেপি অনলাইনে ভুল নাম তুলে দিতে পারে। সেদিকে নজর রাখতে হবে।সতর্ক থাকতে হবে। সবাই ভোটার লিস্টে নাম তুলুন। কারও নাম যেন বাদ না যায়।”

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, ১০ বছর অন্তর জনগণনা হয়। বিজেপি জনগণনার নাম করে ফন্দি করতে পারে। তাছাড়া এই বিষয়টি নিয়ে অনেক আপত্তি জমা পড়েছে তাঁর কাছে। তাই সবদিক বিবেচনা করে এখনই জনগণনা করছে না রাজ্য সরকার।

Related articles

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই...

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...