Wednesday, March 11, 2026

তিন আন্দোলনকারীর মৃত্যু ঘিরে উত্তপ্ত লখনউ, ম্যাঙ্গালোর

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলন প্রতিবাদের ঢেউ। পাল্টা পুলিশের লাঠি চার্জ, কাঁদানে গ্যাস, গুলি। আর তার জেরেই ধুন্ধুমার লখনউ আর ম্যাঙ্গালোর সহ দেশের ১৩টি শহর। লখনউতে ১জন এবং ম্যঙ্গালোরে ২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ৩জনের মৃত্যু ঘিরে উত্তাল দেশ।

পুরনো লখনউয়ের ডালিয়াগঞ্জ, হুসেনাবাদ, ছোটা ইমামবাড়া এলাকায় আন্দোলন হিংসাত্মক হয়ে পড়ে। লখনউয়ের মাদেগঞ্জে জনতা পুলিশ সংঘর্ষ বাধে। বহু গাড়িতে আগুন লাগানো হয়। এখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মহম্মদ উকিল নামে ২৫ বছরের এক যুবকের। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে উকিলের। যদিও পুলিশ বলছে বিক্ষোভের সঙ্গে এই মৃত্যুর কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী যোগী মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠায়। অন্যদিকে ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে নিহত হন জলিল (৪৯) এবং নৌশিন (২৩)। পুলিশের দাবি বিক্ষোভকারীরা ম্যাঙ্গালুরু নর্থ থানা দখল করতে এসেছিল। বাধা দিতে গুলি চালানো হয়। আর এই গুলিতেই মৃত্যু হয়েছে দুই বিক্ষোভকারীর। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মোদীর গুজরাটের আহমেদাবাদে এমনকি তামিলনাড়ু চেন্নাইতে। ফলে বিক্ষোভের আগুন ক্রমশ ছড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সেইসঙ্গে আন্দোলনের শুরুতেই মৃত্যুর ঘটনা কেন্দ্রের দিকে অভিযোগের তীর তুলে দিল।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...