নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে তাঁর প্রথম উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর এই প্রথম সচিবালয় সফরকে কেন্দ্র করে নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা ও হাওড়া পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের আগে রবিবারই নবান্নে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার (CP Ajay Nanda) অজয় নন্দা এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। সঙ্গে ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। নবান্নের মূল গেট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর চেম্বার এবং সভাঘর পর্যন্ত প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয়েছে। পরিদর্শন শেষে দুই পুলিশ কমিশনার নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ বৈঠক সারেন। নবান্নের চৌহদ্দিতে কোনো প্রকার ফাঁকফোকর না রাখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

সোমবার নবান্নে অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, তাঁর তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বেলা ১২টায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠক। তারপর দুপুরে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার জেলাশাসকদের (DM) সঙ্গে বৈঠক। সবশেষে বিকেলে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি এবং বিভিন্ন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা। আরও পড়ুন: যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন
শনিবারই শুভেন্দু অধিকারীর সাথে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ পাওয়া এখনও বাকি। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে পারেন। সোমবার বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব সামলাবেন। নবান্ন চত্বরে এখন সাজ সাজ রব। নতুন জমানার প্রশাসনিক কর্মকাণ্ডের অভিমুখ কোন দিকে হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
